রোয়াংছড়ি উপজেলা ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ,

গুংগাজলি ত্রিপুরা, রোয়াংছড়ি বান্দরবানঃ

শেয়ার করুন

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রবন্দরবান জেলায়,রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলা ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

রোয়াংছড়ি উপজেলা ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, চনুমং মারমা,এই ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিকসহ রোয়াংছড়ি উপজেলা ক্রীড়া প্রেমীরা।

এ সময় প্রধান অতিথি জনাব, মেহেদী হাসান কাউছার মহোদয় বলেন,বর্তমান সময়ে অনেক ছেলে মেয়েরা স্মার্ট ফোন ব্যবহার করার কারনে বিভিন্ন ধরনের অনলাইনের খেলার সাথে জড়িয়ে পড়েছে এবং নানান ধরনের নেশা আসক্ত হয়ে পড়েছে। ফলে নিজের জীবনটাকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। তাই বর্তমানে ছেলে মেয়েদেরকে সচেতন হতে হবে এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে বলে জানান।

আরও পড়ুন  নবাগত জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সাথে কাপ্তাই উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় 
শেয়ার করুন

মন্তব্য করুন