নাইক্ষ্যংছড়িতে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, বান্দরবানঃ

শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা–২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন আল-মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ ও এতিমখানার পরিচালক মাওলানা জালাল উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ বিজয়ী ক্রীড়াবিদ উছাই মং মার্মা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খোরশেদ আলম, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রফিকুল আলম ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম।

বিজয়ীদের হাতে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রধান অতিথির পক্ষ থেকে একটি করে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশেষ অতিথি উছাই মং মার্মা এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী, চারা গাছ ও ফুটবল বিতরণ করেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করার আহ্বান জানান এবং সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

আরও পড়ুন  বান্দরবানে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
শেয়ার করুন

মন্তব্য করুন