‎রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

শেয়ার করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের থানাচন্দ্র পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: জহির (৪৯) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ), (ঘ) ও (ঙ) এর এর অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎ঘটনাস্থল থেকে ৮১০০ (আট হাজার একশত) ঘন ফুট বালু জব্দ করা হয়।  জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। উক্ত স্থানে অতীতেও বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমির উপরিভাগ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্ট হবার পাশাপাশি আশেপাশের ভূমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  লোহাগাড়ায় মাদ্রাসার ছাত্রকে অপহরণকারী ২ যুবক গ্রেফতার
শেয়ার করুন

মন্তব্য করুন