খুরুশকুলে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ

মোবারক হোসাইন ঈদগাঁও।

শেয়ার করুন

রাস্তার ইট উঠে যাওয়া ও ড্রেনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল রাস্তার পাড়া থেকে কাউয়ার পাড়া বাজারের শেষ পর্যন্ত যানবাহন চলাচলের রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা কালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার দুই পাশে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে বর্ষার পানি গুলো রাস্তার উপর উঠে যানবাহন চলাচলের অসুবিধা হয়। বার বার সংস্কারের দাবি তোলা হলেও এই পর্যন্ত এগিয়ে আসননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যদিও সড়কটি দিয়ে ঈদগাঁও উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে। কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ, বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে গেছে। ফলে ঐ রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। স্থানীয়রা জানান,বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের ও ড্রেনের ব্যবস্থা দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। কিন্তু বর্তমানে রাস্তার বেশিরভাগ স্থানে ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসীন্দার জয়নাল আবেদীন ও মাদ্রাসার শিক্ষক /শিক্ষার্থী জানান, অনেক বছর ধরে এই রাস্তাটি সংস্কার হয়নি। স্থানীয়দের দাবি সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে রাস্তাটি মেরামত ও ড্রেনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন  প্লট দুর্নীতি
শেয়ার করুন

মন্তব্য করুন