আলীকদমে আল্ট্রা ২৫ কি ‘ রে চ্যাম্পিয়ন বান্দরবান হিল 

মো. আব্দুল্লাহ, বান্দরবান:

শেয়ার করুন

পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম মনোমুগ্ধকর আলীকদম–পোয়ামুহুরী সড়কে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা: এডিশন–৩।’ পাহাড়ি সবুজের নৈসর্গিক শোভা আর মাতামুহুরী নদীর ধার ঘেঁষে আঁকাবাঁকা এই রুটে ৫২ ও ২৫ কিলোমিটার—দুটি ক্যাটাগরিতে দৌড়ায় অংশ নেন দেশে-বিদেশে দেড় শতাধিক উৎসাহী দৌড়বিদ।

শুকবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রতিযোগীরা যাত্রা শুরু করেন। কুরুকপাতা পর্যন্ত উঁচু–নিচু পথ পাড়ি দিয়ে আবার ফিরে আসেন শুরুর স্থানে। পাহাড়ের কঠিন চ্যালেঞ্জ আর মনোমুগ্ধকর দৃশ্যের সমন্বয়ে এবারের আয়োজন হয়ে ওঠে ব্যতিক্রমী। সদ্য কৈশোর পেরোনো তরুণ থেকে শুরু করে ষাটোর্ধ্ব অভিজ্ঞ দৌড়বিদ—সকলেরই উপস্থিতি রাঙিয়ে তোলে ইভেন্টকে।

“বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য “শ্লোগানকে প্রতিপাদ্য করে সম্পূর্ণ দাতব্য উদ্যোগ হিসেবে আয়োজনটি অনুষ্ঠিত হয়। ইভেন্ট থেকে পাওয়া উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে বান্দরবানের প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে আদিবাসী শিশুদের শিক্ষাখাতে।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে দুর্দান্ত লড়াই শেষে বান্দরবান হিল রানার্স কমিটির অ্যাথলেট আবদুল্লাহ আল নোমান প্রথম স্থান অধিকার করেন। পডিয়ামে জায়গা পাওয়া দৌড়বিদদের পাশাপাশি নির্ধারিত সময়ে দৌড় শেষ করে ফিনিশিং লাইন ছোঁয়ার আনন্দ ছিল প্রত্যেকের চোখেমুখে স্পষ্ট।

প্রধান অতিথি আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, দেশে স্বাস্থ্যসচেতনতার নীরব বিপ্লব ঘটছে দৌড় প্রতিযোগিতাগুলোকে কেন্দ্র করে। আলীকদমের মতো পাহাড়ি এলাকায় এত মানুষের অংশগ্রহণ নিঃসন্দেহে অনন্য।

রেস ডিরেক্টর ফরহান জামান বলেন,প্রতি বছর নতুন চ্যালেঞ্জিং রুটে আয়োজনের চেষ্টা করি। অংশগ্রহণকারীরা নিজেদের সীমা পেরোনোর যে মানসিকতা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই।

আরও পড়ুন  বান্দরবানে ৫ হাজার পিস ইয়াবা সহ গ্ৰপ্তার-৩
শেয়ার করুন

মন্তব্য করুন