নোয়াখালীর সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহরাব হোসেন সুমন তাফসিরুল কুরআন মাহফিল সফল করতে ভলেন্টিয়ারদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভলেন্টিয়ারদের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই এত বড় একটি দ্বীনি আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। পরে তিনি ৪৬ জন ভলেন্টিয়ারের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
ভলেন্টিয়ারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ফিরোজ আলম, মাওলানা আরিফুল ইসলাম, জনাব নুর হোসেন মারুফ ও জনাব তানভীর আহমেদ। বক্তারা এমন একটি মহতী দ্বীনি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ইসলামী ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।


