চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন নাহার খান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ২৬ জানুয়ারি নার্সিং অডিটোরিয়ামে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসরুল কদির। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ। প্রধান অতিথি অধ্যাপক এস এম নসরুল কদির বলেন, এই প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত। আমি এই প্রতিষ্ঠানের একজন আজীবন সদস্য। আমার পরিবারের প্রায় সকলেই এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য। এছাড়া বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে গভর্নিং বডির সদস্য হিসেবেও আমি আপনাদের সাথে কাজ করেছি। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আমি সব সময় গর্ব বোধ করি। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, সেক্রেটারীসহ প্রায় সকলেই আমার খুব কাছের মানুষ। বিদায়ী নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদেরকে কখনো এই প্রতিষ্ঠান থেকে বিদায় বলব না। এই প্রতিষ্ঠানের সাথে তোমরা আজীবন সম্পৃক্ত থাকবে। এটা হলো তোমাদের জীবনের একটা পট পরিবর্তন এবং এখান থেকেই তোমাদের জীবনের আরেকটা অধ্যায়ের শুরু। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি এখানকার ছাত্র-ছাত্রীদের একাডেমিক রেজাল্ট অত্যন্ত ভালো। আপনাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। আপনারা যেখানে যান মা ও শিশু হাসপাতালকে সেখানে প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিষ্ঠানের এ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। প্রতিষ্ঠানের প্রতি আপনারা সবসময় দায়বদ্ধ থাকবেন এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন। বর্তমানে বিদেশে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশে কাজ করার জন্য আপনাদের নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ইউকে, অষ্ট্রেলিয়া, কানাডা ও ইউএসএ এর সাথে আমাদের যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি মা ও শিশু হাসপাতালকে সর্বাত্বক সহযোগীতার আশ^াস প্রদান করেন। তিনি তাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ ও ভাইস প্রিন্সিপাল মিসেস সঞ্চিতা ঘোষকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


