কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

নূর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

শেয়ার করুন

কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে ২ফেব্রুয়ারী (সোমবার) শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে দাঁড়িপাল্লা মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি মুহাম্মদ হাবিব উল্লাহ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান, এনপিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, চকরিয়া–পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার–সদর–রামু–ঈদগাঁও আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসু জিএস এস এম ফরহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সাবেক জেলা সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর কাশেম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ ইবরাহিম, জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ নুরুল্লাহ জিহাদী ও সহ-সভাপতি মাওলানা আমিনুল হক।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনূস, জেলা নেজামে ইসলাম পার্টির নেতা নুরুল হক চকোরী, এলডিপির কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, জেলা জামায়াত নেতা নুরুল হোসাইন সিদ্দিকী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জুলাই আন্দোলনে শহীদ আহসান হাবিবের চাচা মাস-উদ সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ এবং কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ পারভেজ, কক্সবাজার জেলা এনসিপির সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেম, কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি সাইদুল আলম এবং শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
কক্সবাজার শহরে জনসভা শেষে তাহার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে আরো একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন ইসরাফিল চৌধুরী'র সাথে সৌজন্য সাক্ষাৎ 
শেয়ার করুন

মন্তব্য করুন