জামায়াতের বিরোধিতা করা নেতা এখন তাদের জোটের প্রার্থী : মিজানুল হক চৌধুরী

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

শেয়ার করুন

জামায়াতের বিরুদ্ধে এক সময়ে কঠোর আন্দোলন করেছেন, এখন তাদের সাথে জোট হয়ে নির্বাচন করছেন। হঠাৎ বউকে যোগ্য করে তোলেন আবার হঠাৎ ছেলেকে যোগ্য করে তোলেন। গণসংযোগে এমন মন্তব্য করেছেন, চন্দনাইশ-১৪ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে গাছবাড়িয়া খাঁনহাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে বক্তব্য প্রদান কালে তিনি বলেন,
আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে, তারা সবাই অপরাধী, এটা আমি বিশ্বাস করিনা। তাদের মধ্যেও অনেক ভালো মানুষ রয়েছে। রাজনীতির মধ্যে মতবিরোধ থাকবে, এটা গণতন্ত্রের অংশ।
আর আপনারা যোগ্য দেখে ভোট দিবেন, আমাকে যোগ্য মনে করলে আমার ফুটবল মার্কার ভোট দিবেন। আমি বিজয়ী হলে চন্দনাইশের উন্নয়ন ও জনগণের সেবা করাই আমার প্রথম মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাব। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন, এডভোকেট মিজানুল হক চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বক মোশাররফ হোসেন, সার্বজনীন নাগরিক পরিষদের সদস্য ফরমানুল্লাহ, মোহাম্মদ হাবিব, ওয়াসিউল হক চৌধুরী, ফয়সাল, এম এ রোমান শিবলী, তইয়ব, সাগর, মোকায়েম, তাহামিদ প্রমূখ।

আরও পড়ুন  চট্টগ্রামে 'নবযাত্রা'র চতুর্থ বর্ষে দুইদিনব্যাপী ‘জাতীয় নবযাত্রা টিউন ফেস্ট’
শেয়ার করুন

মন্তব্য করুন