ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

হারুন-আল-রশিদ, ব্রাহ্মণবাড়িয়াঃ

শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে গণঅধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম এবং জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজীউর রহমান তানভীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ইরানি জনগণের ওপর ইসরাইল ও আমেরিকার হামলার তীব্র নিন্দা জানান।
খোলা আকাশের নিচে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এনামুল হাসান শহীদ বাড়িয়া।

আরও পড়ুন  ডাকসু এজিএস এর পোস্ট করা কাদের মোল্লার চিঠিতে কি লেখা আছে!
শেয়ার করুন

মন্তব্য করুন