বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা

জেলেদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে নাফ নদী খুলে দিন”

হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানকালে জেলা আমীর আনোয়ারী

নূর মোহাম্মদ, সহ-বার্তা সম্পাদক

শেয়ার করুন

 

টেকনাফ উপজেলা হ্নীলা জেলেপাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন কক্সবাজার জেলা জামায়াতর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত অর্থ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হোসাইন, হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ এবং জামায়াত নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ অত্যন্ত হৃদয়বিদারক। এমন দুর্যোগে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, জেলেদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে নাফ নদী উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন । নাফ নদীতে মাছ ধরে যাদের জীবন-জীবিকা নির্বাহ করতে হয়, নদীতে মাছ ধরা নিষেধ থাকায় তারা কষ্টে দিনাতিপাত করছে। জেলেদের স্বাভাবিক জীবন নির্বাহে নিরাপদ ও স্বস্তির সাথে মৎস্য আহরণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

 

আরও পড়ুন  "সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে"-মো: শাহজাহান
শেয়ার করুন

মন্তব্য করুন