২ মে গণমিছিল সফল করতে প্রস্তুতি সভা—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের উদ্বেগ

জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কর্মসূচি

নূর মোহাম্মদ, সহ-বার্তা সম্পাদক

শেয়ার করুন

কক্সবাজারে আগামী ২ মে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শহরের হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, এলডিপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মোহাম্মদ কামরুল হাসান, মঈন উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, এলডিপি পৌর সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা ছাত্রশিবির সভাপতি আবু তালহা ও পৌরসভা সভাপতি সালমান ফারসি প্রমুখ।
সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, চুরি-ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “সরকার জনগণের বৃহৎ অংশের মতামত উপেক্ষা করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে মিথ্যা মামলার সংস্কৃতি আবারও ফিরে এসেছে।” তিনি টেকনাফ ও উখিয়ায় সাম্প্রতিক দুটি মামলার প্রসঙ্গ উল্লেখ করে এসব ঘটনায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, দেশের সার্বিক অব্যবস্থাপনা আড়াল করতে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে, যা শিক্ষাব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে।
সভা থেকে আগামী ২ মে ১১ দলীয় ঐক্য ঘোষিত গণমিছিল সফল করতে জেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন  ঈদগাঁও বাজারে সরকারি খাস জায়গায় ডেভেলপারের অবৈধ বহুতল স্থাপনা
শেয়ার করুন

মন্তব্য করুন