চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার নামাজ শেষে আগ্রাবাদ ওলামা পরিষদের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এই স্বাগত র্যালি ও জুলুস অনুষ্ঠিত হয়।
আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক ও চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদামতলী মোড়ে এসে শেষ হয়। আয়োজিত র্যালিতে স্থানীয় মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নবীপ্রেমিকরা অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’,‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’সহ বিভিন্ন স্লোগানে আগ্রাবাদের আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।
স্বাগত র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক
আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদের প্রধান ইমাম মাওঃ মুহাম্মদ নুরুল মোস্তফা কাদেরী ও মাওঃ শাহেদুল আলম আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, যার আগমনে স্রষ্টার সৃষ্টির কুল-কায়িনাত আনন্দিত হয়েছিল। এরচেয়ে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। যারা এটার বিরোধিতা করে কিংবা বেদাত বলে আখ্যায়িত করে মূলত তাদের ঈমানের দুর্বলতা জ্ঞানের স্বল্পতা রয়েছে। তাদের অন্তরে নবীর প্রেম নেই বলেই তারা এটা করে।ঈদে মিলাদুন্নবী (সা:) এর মাধ্যমে গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর কাছে একটাই মেসেজ দিতে চাই , আল্লাহ রাসুলের শান্তির বার্তা ও মানবতার ভিত্তিক সমাজ, রাষ্ট্র ও পৃথিবী পরিচালনা করতে হলে রাসুলের আদর্শকে ধারণ করা ছাড়া কোন বিকল্প নেই। সমগ্র মুসলিম ঐক্যবদ্ধ হলেই কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে।
র্যালির আহবায়ক মাওঃ হাফেজ মুহাম্মদ নুরুল মোস্তফা কাদেরী বলেন, সারা পৃথিবীর মানুষ আল্লাহর রাসূলকে পেয়ে খুশি হওয়ার বিষয়টা এক বাক্যে মানে। মিলাদুন্নবী হচ্ছে সুন্নতে এলাহী । আল্লাহ রাসুলের আগমনী বার্তা যারা অস্বীকার করবে তারা পাছেক। কোরআন ও হাদিসে স্পষ্টতায় বলা হয়েছে প্রিয় নবী করীম (সা:) কে নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসতে হবে। নবী (সা:) কে ভালোবাসার নামেই হলো ঈমান। স্পেশাল ভালোবাসার ক্ষেত্রে নেই কোন যুক্তি। তাই প্রতিবছর পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে আগ্রাবাদ ওলামা পরিষদের উদ্যোগে ‘স্বাগত র্যালি ও জুলুস’ উদযাপন করা হয়, তারই ধারাবাহিকতায় আজকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই র্যালি।
আলোচনায় অংশ গ্রহণ করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার,মুহাদ্দিস আল্লামা আবুল হাসনাত আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ফকিহ্,মুফতি আল্লামা আবুল হাছান মুহাম্মদ ওমাইর রেজভী।
র্যালিতে বক্তারা, পবিত্র রবিউল আউয়াল বিভেদ ভুলে এক কাতারে শামিল হওয়ার শিক্ষা দেয়।মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ মাওলানা সাঈদ কাজেমী, মাওলানা কামাল উদ্দিন রেজভি ,মাওলানা নুরুজ্জামান আল কাদেরী, মাওঃ হাসমত আলী তাহেরী, মাওলানা লেয়াকত আলী, মাওলানা আব্দুল হাকিম আনোয়ারী, মাওঃ আব্দুল হালিম কাদেরী, অধ্যাপক মাওঃ দেলোয়ার হোসাইন কাদেরী,মাওঃ নিয়াজ মাখদুম ফারুকী, মাওঃ রাশেদুল হক কাদেরী মাওঃ আছহাব উদ্দিন, মাওলানা ইমরান হোছাইন আল কাদেরী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুল মান্নান হালিমপুরী মাওঃ ওয়াহিদুল আলম সিরাজী প্রমূখ।


