চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা,

মহাসড়কের পাশে মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও তরুণ ব্যবসায়ী ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। তিনি চিরিঙ্গা পৌর সদরে ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে একটি কালো রঙের গাড়িতে করে অস্ত্রের মুখে জিসানকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের প্রায় চার ঘণ্টা পর সোমবার ভোররাতে খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকায় মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিসানকে কারা, কী কারণে অপহরণ করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে ইসফাতুল ইসলাম জিসান হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন  টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ
শেয়ার করুন

মন্তব্য করুন

;