রেলে ইন্টারনেটের স্বপ্ন চুরি !পরীক্ষামূলক প্রকল্পেই বড় ধাক্কা:

ট্রেনে ইন্টারনেট চালুর ৬ মাসেই গায়েব সরঞ্জাম

নেপথ্যে জনবল সংকট নাকি গভীর দুরভিসন্ধি?

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

ঢাকা: রেলে যাত্রীসেবার মান বাড়াতে প্রযুক্তির সংযোজন করা হলেও শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ রেলওয়ের ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে সেবা চালুর ছয় মাস অতিক্রম করার আগেই ট্রেনগুলো থেকে ওয়াই-ফাই রাউটার ও স্টারলিংক অ্যান্টেনাসহ গুরুত্বপূর্ণ নানা সরঞ্জাম চুরি হয়ে গেছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাস ও লঞ্চের মতো দূরপাল্লার রেলেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু চার ট্রেন থেকে একের পর এক সরঞ্জাম চুরির ঘটনায় সেবাটি এখন বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে।

নিরাপত্তাহীনতায় প্রযুক্তির সম্পদ
সরঞ্জাম চুরির বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, তীব্র জনবল সংকটের কারণে ট্রেনের অনেক মূল্যবান সম্পদের সঠিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে এত অল্প সময়ের মধ্যে এমন চুরির ঘটনাকে একটি দুরভিসন্ধি বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন,

পরীক্ষামূলক চ্যাপ্টারের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আগামীতে মূল প্রকল্প বাস্তবায়নের কৌশল নির্ধারণ করতে হবে।”

 

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় মিথ্যা অপবাদে বৃদ্ধের আত্মহত্যা, এলাকাবাসীর মানববন্ধন
শেয়ার করুন

মন্তব্য করুন

;