চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলীতে সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনায় প্রথমবারের মত ওমরা হজ্ব কাফেলার ৪০ যাত্রীর মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান গহিরা এফ এ জামেউল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর আলম রেজবী।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কাফেলার সম্মানিত ওমরাযাত্রীদের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন সোহেল বলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ৪০ জন ওমরা হজ্বযাত্রী পবিত্র মক্কা নগরীতে যাচ্ছেন। আল্লাহর পবিত্র ঘরের সম্মানিত মেহমানদের সর্বোচ্চ সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, কাফেলার যাত্রীদের সঙ্গে একজন প্রশিক্ষিত মোয়াল্লেম থাকবেন। তিনি একজন বিজ্ঞ আলেম ও পরহেজগার ব্যক্তি। এ ছাড়া পবিত্র কাবা শরিফের নিকটবর্তী হোটেলে আবাসন, বাংলা খাবার, মদিনা মুনাওয়ারা জিয়ারত এবং ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
মহিউদ্দিন সোহেল কাফেলার যাত্রীদের সুস্থতা, নির্বিঘ্নে ওমরা পালন এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে কাফেলার মোয়াল্লেম ও আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নূরুল মোস্তফা ওমরা পালনের নিয়ম-কানুন, বিধিবিধান এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শাহেদুল আলম, মাওলানা নিজাম উদ্দিন নেজামি, মিজানুর রহমান আল কাদেরী, হাফেজ মাওলানা শাকের রেজা কাদেরী, মাওলানা মাহমুদুর রহমান ও মাওলানা সৈয়দ আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় এতে কাফেলার যাত্রীদের নিরাপদ সফর, নির্বিঘ্নে ওমরা হজ্ব পালন এবং ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

