এসএসসি ’৯৫ বাঁশখালীর প্রস্তুতি সভা: ‘সাতরঙ’ ম্যাগাজিন ও মিলনমেলার সিদ্ধান্ত

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন,চট্টগ্রাম ;

শেয়ার করুন

বাঁশখালীর এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে সংগঠনের প্রস্তুতি সভা শনিবার ৩০ অক্টোবর নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাচের সভাপতি এরশাদ হোছাইন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা এসএসসি ‘৯৫ ব্যাচ বাঁশখালীকে একটি গতিশীল সামাজিক কল্যাণমূলক সংগঠন হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধুরা একত্রিত হওয়ার পাশাপাশি সমাজের নানা সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। দীর্ঘদিনের এই পথচলার পেছনে বিগত কমিটির বন্ধুদের সুদীর্ঘ পরিশ্রম, ত্যাগ এবং নিরলস প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

সভায় সর্বসম্মতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত গৃহীত হয়—
‘সাতরঙ’ ম্যাগাজিন প্রকাশ: বাঁশখালীর সকল বন্ধুর পরিচিতি নিয়ে ‘সাতরঙ’ নামে একটি আকর্ষণীয় স্মারক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বন্ধু এখনও প্রয়োজনীয় তথ্য প্রদান করেননি, তাঁদের আগামী ১০ নভেম্বরের মধ্যে তথ্য পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বর্ণিল মিলনমেলা আয়োজন: আগামী ডিসেম্বর মাসের মধ্যে একটি বর্ণিল মিলনমেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যান্য সিদ্ধান্ত: সভার বাকি সিদ্ধান্তসমূহ পরবর্তীতে নির্দিষ্ট ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে এরশাদ হোছাইন চৌধুরী বলেন, “আজকের এই মিলনমেলার প্রস্তুতি ও আমাদের এই সংঘবদ্ধতা প্রমাণ করে যে আমরা বন্ধুরা এখনো মানসিকভাবে একসঙ্গেই আছি। এসএসসি ‘৯৫ ব্যাচ বাঁশখালী শুধু একটি ব্যাচভিত্তিক সংগঠন নয়, এটি আজ একটি চমৎকার সামাজিক কল্যাণমূলক পরিবারে রূপ নিয়েছে। এই প্ল্যাটফর্মের জন্ম হয়েছে বলেই আজ আমরা দীর্ঘদিন পর একে অপরের খোঁজ নেওয়ার সুযোগ পেয়েছি, সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে পারছি এবং সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারছি। আমাদের এই ভাতৃত্বের বন্ধন ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগামীদিনের প্রতিটি কর্মসূচি আমাদের সফল করতে হবে।”

আরও পড়ুন  সেলুনের চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়ল বাঁশখালীর যুবক ফয়সাল

সাধারণ সম্পাদক নূরুল মুহাম্মদ কাদের বলেন, “ব্যস্ততার মাঝেও এই প্ল্যাটফর্মটি আমাদের বন্ধুদের মাঝে যোগাযোগের চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে। আমরা সকলে মিলে একসাথে কাজ করলে ভ্রাতৃত্ব ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে, যা একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত প্রয়োজন।”

সাবেক সদস্য সচিব জয়নুল আবেদীন বলেন, “আসন্ন মিলনমেলা সফল করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। অতীতের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমাদের আগামী কর্মসূচিগুলো নিশ্চিতভাবেই সফল হবে।” তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় স্কুলের প্রতিনিধিরা তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সভার শেষাংশে বন্ধু করিমুন্নেসা, বাপ্পি ও অলিউল্লাহর চমৎকার গান পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

এ সময় অন্যান্যের মধ্যে মতামত ব্যক্ত করেন ১৯৯৫ ব্যাচের বন্ধু এডভোকেট শওকত ওসমান, ফজলুল কাদের চৌধুরী, শহিদুল ইসলাম, ডা: রণ কৃষ্ণ দাস, ছায়েফ উদ্দিন, পুলক দেব দাশ, আবদুল গোফরান,মো. রফিক, মো: অলি উল্লাহ, জসিম উদ্দিন চৌধুরী, মো: আবছার, নেছার আহমদ, করিমুন্নিছা বাপ্পি,সুলতানা বাজেকা অরু,দেলোয়ার হোছাইন চৌধুরী, ডাক্তার শরিফ জামান শরীফ, রেজাউল করিম, মোঃ মিছবাহ উদ্দিন, রুহুল আমিন চৌধুরী,মীর মোহাম্মদ ওবায়দুর রহিম, মো: নেছারুল হক, বাবুল কুমার বড়ুয়া ও হিল্লোল দেব।

শেয়ার করুন

মন্তব্য করুন

;