রেল খাতে বড় পরিবর্তন: তিন ধাপে আসছে ৮০টি নতুন ইঞ্জিন:রেলমন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বড় বাজেট বরাদ্দের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক, নৌপরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, রেলপথে ট্রেন চলাচল ও যাত্রীসেবা আরও বাড়াতে তিন ধাপে মোট ৮০টি নতুন লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় […]

অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে: জাতিসংঘ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে। শুক্রবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ বিষয়ে ইংরেজিতে যে বাক্যটি বলেছেন, তা এরকম ‘দ্য ইনক্লুসিভ ইলেকশন্স বি ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল’। অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে। তার কাছে একজন সাংবাদিক জানতে চান, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি […]

এবার সব উপজেলা নির্বাহী অফিসারকে বদলির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য এবার সব উপজেলা নির্বাহী অফিসারকে বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন […]

নির্বাচনের আগে সব থানার ওসি বদলির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক নির্বাচনের আগে সব থানার ওসি বদলির সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থানার ওসিদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে তাদের বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে কমিশন। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন […]

কুড়িগ্রামের ৪ সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচ‌নকে সামনে রেখে কু‌ড়িগ্রা‌মের চা‌র‌টি সংসদীয় আস‌নে আওয়ামী লীগ ও জাতীয় পা‌র্টিসহ মোট ৩৮ জন ম‌নোনয়নপত্র সংগ্রহ ক‌রে‌ছেন। এর ম‌ধ্যে কু‌ড়িগ্রাম-৪ আসনভুক্ত রৌমারী উপ‌জেলা থে‌কে ম‌নোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃণমূল বিএন‌পি প্রার্থী। বৃহস্পতিবার সকালে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উ‌দ্দিন। জেলা নির্বাচন কর্মকর্তার […]

হাইকোর্টে জিতলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের শ্রমিকদের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নিম্ন লেবার আ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়টিকে অবৈধ বলেও ঘোষণা করেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ রুল খারিজ করে করে এ আদেশ দেন। ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন […]

নওগাঁর ৬টি আসনেই লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা হলেন যারা

মোঃ আল আমিন হোসেন রনি নওগাঁ জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় নির্বাচনে নওগাঁ ছয়টি আসনে মোট ৪৪ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদের মধ্যে চারটি আসনে বর্তমান সংসদ সদস্য নৌকার টিকিট পেলেও দুটি আসনে বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তবে ছয় আসনে দলের মনোনীত প্রার্থীর চেয়ে নিজেদের বেশি জনপ্রিয় দাবি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার […]

মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক ভারতের মনিপুর রাজ্যে গত কয়েক মাসে প্রায় ছয় হাজার অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে দুই হাজার অস্ত্র উদ্ধার করা হলেও বাকি চার হাজার অস্ত্র এখনও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে রয়েছে। এর মধ্যে মাসখানেক ধরে মিয়ানারের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতেও সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদের  সংঘর্ষ চলছে। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাধুনিক অনেক অস্ত্রও এখন সশস্ত্র গোষ্ঠীর […]

বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদ ও পুলিশ ক্লাবসমূহের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদ ও পুলিশ ক্লাবসমূহের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সভায় সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ পুলিশ ক্লাবসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা […]

নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি এলেই তফসিলের বিষয়ে সিদ্ধান্ত’

নিজস্ব প্রতিবেদক বিএনপি নির্বাচনে আসতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না। জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে […]