৩৪ বছরের কর্মজীবন শেষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসরে ডা: নুরুল হক

চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হকের চাকরি থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডা. মো. নূরুল হকের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন […]
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ রবিউল আউয়াল ২৬ আগস্ট বুধবার সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি […]
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে […]
বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে লাগছে বাংলাদেশের মানুষের ঘরে। জ্বালানির দাম বাড়ছে, গ্যাসের সংকটে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, সার উৎপাদন কমছে। এর প্রভাব পড়ছে পরিবহন থেকে কৃষি, খাবারের দাম থেকে মানুষের আয়-রোজগারে।বিশ্বব্যাংকের আশঙ্কা, এই সংকট দীর্ঘ হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে চলতি বছর দারিদ্র্য থেকে বেরিয়ে আসার কথা […]
চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ

চট্টগ্রাম: চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক পূর্ব বাংলা-এর সম্পাদক এম. আলী হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত কতিপয় অনলাইন পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম এডিটরস ক্লাব। গত বুধবার সন্ধ্যা ৭টায় দৈনিক পিপলস ভিউ কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের এক […]
চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনের থানা-ওয়ার্ড কমিটি পুনর্বহাল

চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনের থানা ও ওয়ার্ড কমিটিগুলো পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিলুপ্ত কমিটি পুনর্বহালের কথা বলা হয়। ২০১৮ সালে গঠিত হয় মহানগর যুবদলের কমিটি। বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এক চিঠির মাধ্যমে ২০২৪ সালের ২৩ […]
বাঁশখালী পুইছড়ী প্রেম বাজারে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে মাদক বিরোধী জনসচেতনতামূলক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে উপজেলার পুইছড়ী প্রেম বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ আগষ্ট) পুইছড়ী প্রেম বাজার এলাকা থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে […]
কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা ও স্বর্ণের দোকান থেকে ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর বিচার দাবিতে এবং আসামি আটক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ও নেতৃবৃন্দ । ভুক্তভোগী মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র […]
ব্যালটে বদলে গেল নেতৃত্ব, বারবাকিয়া বাজারে সভাপতি মানিক-সম্পাদক আনিছ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীকে ওসমান হায়দার মানিক এবং সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে […]
পতেঙ্গায় ক্রেনের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন এইচএসসি পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো না নাফিসা নাওয়ালের (১৮)। পথে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। […]
