বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে সিএনজি মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত’রা হলেন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) ও শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুহাম্মদ বাহাদুর (২৮)। রবিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা […]

তোফায়েল আহমেদ এর মৃত্যুতে শোকের ছায়া

দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর পরিবারের একাধিক সূত্র মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ […]

শহীদ জিয়ার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা সেল গঠন করা প্রয়োজন মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই। তাঁর জীবন, কর্ম ও রাষ্ট্র পরিচালনার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি গবেষণা সেল গঠন করা প্রয়োজন। তিনি শনিবার দুপুরে কাজীর দেউরী জিয়া স্মৃতি জাদুঘরের সেমিনার হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান […]

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসের শেষ অধ্যায়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ অঞ্চল আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে থাকবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর […]

চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডা. গোলাম মূর্তাজা হারুন চসিক মেয়র

ডা. গোলাম মূর্তাজা হারুন চিকিৎসকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়ন আন্দোলনের এক অগ্রপথিক ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডা. গোলাম মূর্তাজা হারুন শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের অন্যতম একজন অভিভাবক। কারণ চট্টগ্রামের অনেক ক্রান্তিকালে তিনি সবার আগে এগিয়ে এসেছেন। বিএমএ ও ড্যাবের শীর্ষ নেতৃত্বে […]

পেকুয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী: তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় পেকুয়া বাজারস্থ ঋণদান সমিতি ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবিরের […]

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি শনিবার […]

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে ডা. শাহাদাত হোসেন

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি শনিবার (৩০ মে) সকালে নগরীর ষোলশহর ২ নং […]

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত সজীব হোসেন (২৬) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরীবাড়ির নূর হোসেনের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ […]

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত আন্তর্জাতিক অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির নিকোসিয়া জেলা আদালত। চলমান তদন্তের অংশ হিসেবে গত ১৯ মে এই আদেশ দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল-এর প্রতিবেদনে বলা হয়, […]