বিএনপির একাধিক শক্তিশালী মুখ, জামায়াতের একক প্রার্থীকে ঘিরে জমে উঠছে হিসাব-নিকাশ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও নগরীর গুরুত্বপূর্ণ ৪১ নং ওয়ার্ড (দক্ষিণ পতেঙ্গা) ঘিরে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মাঝে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। সামরিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে এবার নির্বাচনের মূল আলোচনায় উঠে এসেছে সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, খাল খনন, লালদিয়ার চরের উচ্ছেদ হওয়া পরিবারের পুনর্বাসন, […]

জিইসির পেশওয়ারাইন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের পেশওয়ারাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ নানা অনিয়মে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১০ মে) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব এই জরিমানা আদায় করেন। অভিযানে পেশওয়ারাইন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানা […]

৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়েছে সরকার।মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই নাগরিকরা এখন ঘরে বসে land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে […]

এসএসসিতে নজিরবিহীন অনুপস্থিতি, উদ্বেগে শিক্ষা অঙ্গন

চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ভয়াবহ অনুপস্থিতির ঘটনা শিক্ষা অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নবম দিনের পরীক্ষায় সারাদেশে ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৯ জন পরীক্ষার্থীকে। রোববার (১০ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের পড়াশোনাবিমুখতা, […]

মৃত্যুফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে […]

কে সি.দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হলেন মোঃ জামাল উদ্দিন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত শত বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিনোদনমূলক এবং সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) চট্টগ্রামের তিন বছর মেয়াদী নির্বাহী পরিষদের নির্বাচন গত ২ মে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিতে নির্বাচনে বিজয় সদস্যগণের শপথ […]

বায়েজিদে গুলি করে রাউজানের যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই […]

চট্টগ্রাম বন্দর থেকে আত্মসাত হওয়া কাপড়ের রোল নোয়াখালী থেকে উদ্ধার

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নেওয়ার পথে আত্মসাত হওয়া ১৫৩টি কাপড়ের রোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এসময় আবুল বাসার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ মে) নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে কাপড়ের রোলগুলো গুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের মো. জামির […]

কে.সি.দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচন ও ৮৭ তম সাধারণ সভা সম্পন্ন  

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিষ্টেরিয়াল অফিসার্স সমন্বয়ে ১৯১৩ সালে ননগেজেটেড অফিসার্স ক্লাব নামে একটি সাংস্কৃতিক বিষয়ক ক্লাব প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বিভাগীয় কমিশনার স্বর্গীয় কেসিদের নির্দেশনায়  ডিস্ট্রিক্ট কালেক্টর মি. জি.পি. হগ চট্টগ্রাম টাউন কাশমহলের অধীনে ৪০ শতক খিলা শ্রেণীর সরকারি খাস জমি ক্লাবের অনুকূলে ১১ অক্টোবর ১৯১৫ সালে  সম্পাদিত কবুলিয়তনামা প্রদান করেন। ক্লাবের […]

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৮ জন রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান প্রদান 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ৪৮ জন রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়| হাসপাতালের লেকচার হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর […]