শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। উল্লেখ্য, সাবেক আইজিপি চৌধুরী মামুন এই মামলার অ্যাপ্রুভার(রাজসাক্ষী) ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আমৃত্যু সাজা হওয়ার বিপরীতে অপরাধ সমূহ হচ্ছে- […]
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বেলা ১১টায় রায় ঘোষণার জন্য বসবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। […]
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

আওয়ামী লীগ শাসনামলে গুম-অপহরণ, নির্যাতন, খুন ও জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার সকালে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. […]
ডাকসুতে শিবিরের প্যানেল এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার পথে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক ফলাফলে দেখা যায় কার্জন হল কেন্দ্র ও ভূতত্ত্ব কেন্দ্র ও একুশে হলে ছাত্রশিবিরের প্রার্থীরা অন্য প্রার্থীদের চেয়ে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে আটটি কেন্দ্রের বাকি কেন্দ্রগুলোতেও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় […]
ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ছয়টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা শুরু হয়। বিস্তারিত আসছে…
কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এর আগে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এতে দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন, পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়ি। আজ শুক্রবার […]
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

দেশের আকাশে আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত […]
সাংবাদিক বিভুরঞ্জনের শেষ চিঠি

দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. […]
‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা’

চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এ কথা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন তিনি […]
আজ পবিত্র ঈদুল আজহা

রাত পোহালেই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগের প্রতীক ও আত্মোৎসর্গের অঙ্গীকার এই ঈদ উদ্যাপন হবে শনিবার (৭ জুন)। ঈদের সকালে সারাদেশের মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ কিংবা মসজিদে ঈদের ওয়াজিব দুই রাকাত নামাজ আদায় করবেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা কোরবানি করবেন পশু। ঈদুল আজহার নামাজ শেষে খতিবরা কোরবানির […]
