কক্সবাজার ৩ আসনের কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে জামায়াত নেতা শাহজাহান

আগামী জাতীয় নির্বাচনের আগে জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে।” শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনের ঈদগাঁও ও রামু উপজেলার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান […]
পেকুয়ার মগনামায় প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউল আলমের ওপর সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়েছে। এসময় দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোদাইল্যাদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বদিউল আলমকে […]
ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ চোরাইকৃত গরুসহ মোঃ:শহীদ জিয়া(২০) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চেম্পল বাগান এলাকা থেকে চোরাইকৃত গরু দুইটি উদ্ধার করে।পরে অভিযোগের ভিত্তিতে চোর চক্রের সদস্য মো শহীদ জিয়া (২০)কে ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকিরা বাজার এলাকা থেকে পুলিশ আটক করে। […]
চকরিয়া ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, “দাঁড়িপাল্লার পক্ষে চকরিয়া-পেকুয়ার জনমনে এক অনন্য গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণের এই জাগরণকে কোনো শক্তিই দমিয়ে রাখতে পারবে না।” তিনি বলেন, বিভক্তির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ, উদ্যোমী ও মেধাবী নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ […]
কক্সবাজারে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল ইডাস (EDAS)

কক্সবাজারের নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন Bangladesh Education Development And Services (ইডাস)। (বুধবার) ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডাস-এর কো-অর্ডিনেটর আজিজুল হক, নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ অর রশিদ, খোনকারখিল সরকারি প্রাথমিক […]
কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

“জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন কে উৎসবমুখর করুন” বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মাসের পর মাস রাজনৈতিক দলগুলো বসে যে জুলাই সনদ তৈরি করেছে প্রধান উপদেষ্টা সেই সনদের আইনী স্বীকৃতি না দিলে দেশ আবারো পুরানো কাঠামোতে ফিরে যাবে। দেশবাসী যা কখনো প্রত্যাশা করে না। আমরা সরকারের প্রতি আহ্বান […]
চৌফলদন্ডীতে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি

কক্সবাজার সদরের চৌফলদন্ডির নতুন মহালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বগ প্রকাশ এলাকাবাসী। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। তারই ধারাবাহিকতায় নতুন মহালেও প্রতিদিন চুরি,ইয়াবা, গাঁজা,হিরোইন,মদ, ফেনসিডিল প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। রাত হলে অপরিচিত লোকের সমাগমের বৃদ্ধি পায়। স্থানীয় সচেতন মহল বলেন,তারা […]
পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মোহাম্মদ আমিনের সন্তান নুরী আক্তার (৬) ও হাসানুল করিম (৮), এবং রাজাখালী মাতবর পাড়ার হোসাইন আলীর দুই বছর বয়সী কন্যা জান্নাতুন নূর। রবিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টৈটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে নুরী […]
ঈদগাঁওয়ে ৫৪তম সমবায় দিবসের অনুষ্ঠান প্রশ্নের মুখে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৫৪তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান প্রশ্নের সৃষ্টি করেছে। এতে উপেক্ষিত হয়েছেন ঈদগাঁও উপজেলার তিন ইউপি চেয়ারম্যান। অনুষ্ঠানে আগত সুধীজনরা বিষয়টিকে বেশ দৃষ্টিকটু বলে উল্লেখ করেছেন। শনিবার (১নভেম্বর)ছিল ৫৪তম জাতীয় সমবায় দিবস।এ উপলক্ষে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন […]
বারবাকিয়ায় ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বারবাকিয়া মৌলভীবাজার স্টেশনে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডের শতাধিক সাধারণ ভোটার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল […]
