অনলাইন জুয়া-প্রতারণায় প্রতি মাসে ২০০-২৫০ কোটি টাকা পাচার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে এবং অনলাইন জুয়া-ভিত্তিক প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিক তদন্তে ডিবির দাবি, চক্রটি অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার মাধ্যমে প্রতি মাসে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচার করছিল। গ্রেপ্তাররা হলেন—ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই […]
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ফরিদা খানমকে ডিসি নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইসিটির প্রধান কৌঁসুলি তাজুলকে সরানোর গুঞ্জন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার বিষয়ে জোর গুঞ্জন চলছে। এ খবর ছড়িয়ে পড়ার মধ্যে প্রসিকিউটর দলের একজন সদস্য বলছেন, প্রধান কৌঁসুলির দায়িত্ব থেকে তাজুলকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সরকারের তরফে সবুজ সংকেত মিলেছে। শনিবার রাত ১টার দিকে এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করে […]
দুর্নীতির জন্যই রেল ও সড়কে বড় প্রকল্প নেয়া হয়-রেল উপদেষ্টা

দুর্নীতির লাগাম টানতে হবে। দুর্নীতি করার জন্যই রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেয়া হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রামে সড়ক জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।ফাওজুল কবির খান বলেন, সড়কের উপর চাপ কমাতে হবে। সড়কের পাশাপাশি নৌ […]
ভূমিকম্পে করণীয়, কী করা যাবে না

বড় ভূমিকম্পে ঢাকার কী হবে তার আভাস দিয়ে গেল ছুটির দিনের সকালে মাঝারি মাত্রার ভূকম্পনের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে প্রাণক্ষয় কমাতে মহড়া বাড়ানোর পাশাপাশি সচেতনতা তৈরিতে জোর দিতে হবে। আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। সংস্থাটি ভূমিকম্প মোকাবিলায় সব পর্যায়ে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা […]
ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ ডিএমপির

রাজধানীতে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া […]
