কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে […]

জনগণের সার্বিক প্রত্যাশা পূরণে বিএনপিকে সময়োপযোগী বলিষ্ঠ ভূমিকা রাখবে হবে ; নাছিম আলী আখন্দ

জনগনের সার্বিক প্রত্যাশা পূরণে বিএনপি সময়োপযোগী বাস্তবিক বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক ছাত্র নেতা , সংগঠক , গবেষণা ও অনলাইন এক্টিভিটস নোয়াখালীর বেগমগঞ্জের মাটি মানুষের নেতা নাছিম আলী আখন্দ। তিনি আজ সকালে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার কুরিপাড়া নিজ বাসভবনে এলিট সাংবাদিক ফোরাম (ইজেএফ) এর সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বর্তমান তৃনমুল রাজনৈতি ও বিশ্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ […]

নোয়াখালীতে মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৫ জনকে আহতের ঘটনায় শিবিরের প্রতিবাদ

নোয়াখালীতে মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৫ জনকে আহতের ঘটনায় শিবিরের প্রতিবাদ মো মহসিন, বেগমগঞ্জ (নোয়াখালী) নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ছাত্রশিবির আয়োজিত কোরআন তালিমে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় মসজিদে তালা দিয়ে হামলা চালিয়ে ৪৫ জনের বেশি আহতের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর […]

চমেক হাসপাতালে এসি বিষ্ফোরণে পিডিবির ৩ টেকনিশিয়ান দগ্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছয় তলায় কাজ করতে গিয়ে এসি বিষ্ফোরণে পিডিবির ৩ টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শাখাওয়াত, তানভীর ও মিসকাত। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি পূর্বকোণকে বলেন, সকালে চমেক হাসপাতালের ছয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক […]

পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান কন্ট্রাক্টরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দক্ষিণ পতেঙ্গা (পূর্ব মাইজপাড়া)’র কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক, মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও স্কুল কমিটির সাবেক সভাপতি ,পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান কন্ট্রাক্টর বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকাল ৫টায় দূর্ঘটনা জনিত কারণে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহে………………রাজিউন)। ৩ অক্টোবর  রাত ( শুক্রবার) ১২:০০টায় মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন সম্পন্ন […]

কক্সবাজারে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর  সোমবার রাত ৮টার দিকে নতুন মহাল বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন।। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত […]

৫ আগস্ট হাসিনার ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয় এনটিএমসি মহাপরিচালকের নির্দেশে

জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি যখন দেশ ছেড়ে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছিলেন, ঠিক সেই সময় ঢাকায় তার মোবাইল ফোনের অন্তত ১ হাজার কলরেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ […]

ইসলামী ব্যাংকে ২ শতাধিক কর্মী ছাঁটাই, ৪৯৭১ ওএসডি

বেসরকারি খাতের বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শুরু হয়েছে নজিরবিহীন শুদ্ধি অভিযান। চাকরিবিধি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যাংকটির ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। তারা বেতন-ভাতা ঠিকই পাবেন, তবে কোনও দায়িত্বে বা কর্মস্থলে থাকবেন না। ফলে ব্যাংকের ভেতরে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সোমবার […]

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিল দেশীয় বার্থ অপারেটররা

এবার দেশীয় বার্থ অপারেটরা চট্টগ্রাম বন্দরের সবচেয়ে পুরোনো টার্মিনাল ‘জেনারেল কার্গো বার্থ’ বা জিসিবিতে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে পরিচালনা করতে চায়। এ জন্য বার্থ অপারেটরদের সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া) সোমবার প্রাথমিক সমীক্ষার ভিত্তিতে বন্দরে একটি প্রস্তাবনা দিয়েছে। সোমবার দুপুরে সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরী এই প্রস্তাবনাটি বন্দর চেয়ারম্যান রিয়ার […]

খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে গুইমারায় সংঘর্ষের পর টহল জোরদার

‎১৪৪ ধারা ভঙ্গ করে গুইমারা রামসু বাজার ও আশপাশের এলাকায় পাহাড়ি–বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বহু দোকানপাট, বসতবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতা নিয়ন্ত্রণে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করেছে। ‎ ‎সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বড় […]