পাসের হার ৫২.৭%,জিপিএ-৫ পেল ২৯২৯ জন, বিজ্ঞান এগিয়ে, মানবিকে বিপর্যয় শতভাগ পাস ৬ কলেজে, শূন্য পাসের তালিকায় ৩টি প্রতিষ্ঠান

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে মেধা ও পাসের হার—উভয়তেই সেরাদের শীর্ষে মেয়েরা

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম ;

শেয়ার করুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫২ দশমিক ৭ শতাংশ এবং সর্বমোট ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে; যেখানে ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ, সেখানে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ।

বোর্ডের আওতাধীন ২৮৩টি কলেজের বিপরীতে ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। পরীক্ষায় অংশ নেয় ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৫০ হাজার ১৬৬ জন উত্তীর্ণ হতে সক্ষম হয়।

এছাড়া পরীক্ষার সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং ৩ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ৯২৯ জনের মধ্যে ১ হাজার ৫৯৬ জন ছাত্রী এবং ১ হাজার ৩৩৩ জন ছাত্র রয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীরা সেরা ফল করেছে। এই বিভাগে মোট ২ হাজার ১০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে (১ হাজার ৮৩ জন ছাত্র ও ১ হাজার ২৪ জন ছাত্রী)। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রীদের ৭৫ দশমিক ২০ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৬৩৭ জন জিপিএ-৫ অর্জন করেছে (২২৩ জন ছাত্র ও ৪১৪ জন ছাত্রী); এই বিভাগে ছেলেদের পাসের হার ৪৭ দশমিত ৪৮ শতাংশ এবং মেয়েদের ৬০ দশমিক ৬৬ শতাংশ।

অন্যদিকে, মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে মোট ১৮৫ জন (২৭ জন ছাত্র ও ১৫৮ জন ছাত্রী), যেখানে ছেলেদের পাসের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ এবং মেয়েদের ৪১ দশমিক ৫৪ শতাংশ।

আরও পড়ুন  নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আঞ্চলিক ফলাফলের পরিসংখ্যানে পাসের হারে চট্টগ্রাম মহানগর এলাকা শীর্ষে অবস্থান করছে, যেখানে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। তবে মহানগর ব্যতীত চট্টগ্রাম জেলার অন্যান্য অংশে পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ এবং পুরো জেলা মিলিয়ে (মহানগরসহ) এই হার ৫৭ দশমিক ৪২ শতাংশ।

বোর্ডের আওতাধীন পার্বত্য ও উপকূলীয় জেলাগুলোর মধ্যে বান্দরবানে পাসের হার ৪১ দশমিক ৪২ শতাংশ, কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪ শতাংশ, রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং খাগড়াছড়ি জেলায় পাসের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, বোর্ডের অধীনে মোট ৬টি কলেজে শতভাগ (১০০%) শিক্ষার্থী পাস করেছে এবং ৩টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ (০%)।

শেয়ার করুন

মন্তব্য করুন

;