কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নজরুল ইসলাম

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম।একজন শিক্ষানুরাগী, মার্জিত আচরণে অভ্যস্ত এবং সদালাপী হিসেবে তিনি এলাকায় দীর্ঘদিন ধরেই পরিচিত। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় জনগণের মাঝে আনন্দ ও সন্তোষের ঝলক দেখা গেছে।

বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একজন যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। সেই প্রেক্ষিতে নজরুল ইসলামকে সভাপতি মনোনীত করায় শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সভাপতি নির্বাচনের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় অভিনন্দনের ঢল। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাঁকে একজন সৎ, আদর্শবান ও শিক্ষাবান্ধব নেতা হিসেবেই তুলে ধরেছেন সবাই।

অনেকেই মন্তব্য করেছেন, একজন শিক্ষিত এবং দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে নজরুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়টি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তাঁর সাহচর্যে শিক্ষার্থীরা যেমন নৈতিক শিক্ষা ও অনুপ্রেরণা পাবে, তেমনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এলাকার শিক্ষা উন্নয়নে দীর্ঘদিন ধরে তাঁর বিভিন্ন অবদান রয়েছে, যা তাকে সভাপতির দায়িত্ব পালনের জন্য আরও প্রস্তুত করে তুলেছে।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বলেন, “আমি চেষ্টা করব বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে সবার সহযোগিতায় কাজ করতে। শিক্ষার্থীদের একটি নিরাপদ, মানসম্পন্ন ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার।”

উল্লেখ্য, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় বাঁশখালী উপজেলার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, যার সুনাম রয়েছে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে।

আরও পড়ুন  বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ইফতার মাহফিল
শেয়ার করুন

মন্তব্য করুন

;