চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উদযাপিত

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

শেয়ার করুন

জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের তৃতীয় বছর পদার্পণে বর্ণাঢ্য উৎসব।

মঙ্গলবার ১৩ অক্টোবর নগরীর হোটেল আগ্রাবাদে ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে’ উপলক্ষে এক বিশেষ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক।প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. মো. শাহাদাত হোসেন বলেন,”চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই মেডিকেল কলেজের অধীনে পরিচালিত ডেন্টাল ইউনিটও মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবায় সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বলে আমাদের বিশ্বাস।”

তিনি ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের সকলকে আন্তরিক অভিনন্দন জানান।বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক বলেন,

“চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। এই হাসপাতালের অন্যতম বৃহৎ প্রকল্প ‘ক্যান্সার হাসপাতাল’ ইতোমধ্যে রোগীদের চিকিৎসায় সর্বজনীন সুনাম কুড়িয়েছে। নতুন এই ডেন্টাল ইউনিটও সেবার গুণগত মান ধরে রেখে আরও অনেক দূর এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চমাশিহা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া। এরপর ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার ইতিহাস ও সামগ্রিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও হাসপাতালের জেনারেল সেক্রেটারী, মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারের অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, রেজিষ্ট্রার, অধ্যাপক সুলতানা রুমা আলম,চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ অধ্যক্ষ, প্রফেসর ডা. আকরাম পারভেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের বিভাগীয় ,প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়া, ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারিকুল ইসলাম তানভীর।

আরও পড়ুন  পটিয়ায় এলজিইডি’র ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান শীর্ষক কর্মশালা

সভায় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী , মো. জাহিদুল হাসান ও মো. শহীদ উল্লাহ,অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগীর, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মো. হারুন ইউছুফ, মো. সাইফুল আলম, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মো. ইউসুফ, হাসপাতালের সাবেক পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক, বর্তমান পরিচালক ড:মো. মহিউদ্দিন উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম ক্লাব লিমিটেড ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং
দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভা ছাড়াও ডেন্টাল চিকিৎসা বিজ্ঞানের আধুনিক বিষয়াবলী নিয়ে এক তথ্যবহুল বৈজ্ঞানিক সেমিনার (Scientific Seminar) অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ উৎসবে ডেন্টাল ইউনিটের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের প্রথিতযশা ডেন্টাল সার্জন ও চিকিৎসকমণ্ডলী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

;