চট্টগ্রামে অজিত-অনিমা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ ‘জ্ঞানতাপস শিক্ষক অজিত কুমার চৌধুরী ও মহিয়সী নারী অনিমা রানী বড়ুয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রগতি নার্সিং কলেজের অধ্যক্ষ মিজ মমতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বানীব্রত চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত চৌধুরী। পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ফাউন্ডেশনের সদস্য সর্বানী চৌধুরীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও লেখক নুরুল মুহাম্মদ কাদের, সহকারী শিক্ষক নাজেমুল ইসলাম,

সহকারী শিক্ষক ফরমানুল কবির, সাংবাদিক ও লেখক রনজিত কুমার শীল,বিশিষ্ট শিক্ষাবিদ রনতোষ বড়ুয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ফাউন্ডেশনের সদস্য শিক্ষক সর্বানী চৌধুরীর সংগীত, অবসরপ্রাপ্ত শিক্ষক ইলা চৌধুরীর কবিতা আবৃত্তি এবং অনুজা মুৎসুদ্দীর একক নৃত্য পরিবেশনার মাধ্যমে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা ফুটে ওঠে।

আলোচনা সভা শেষে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও এসএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী আরও দুই জন শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সকলে শিক্ষক অজিত-অনিমা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর বিএনপি ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
শেয়ার করুন

মন্তব্য করুন

;