Add Your Heading Text Here

চট্টগ্রামে ‘অলাভজনক ও সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র’ স্থাপনের জোর দাবি

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

শেয়ার করুন

চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যখাতের উদ্যোক্তারা। তারা বলেন, চট্টগ্রামে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক সম্মাননা প্রদান ও মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সিএসসিআর (CSCR), বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান পিজিএস একাডেমি এবং পিজিস সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

‘পিংক অক্টোবর’ মাসব্যাপী ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় নভেম্বর মাসজুড়ে চলমান ‘অ্যাওয়ারনেস টু কেয়ার’ (Awareness to Care) কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে স্বেচ্ছায় অপারেশনে অংশগ্রহণকারী স্বনামধন্য সার্জন ডা. মেরিনা পার্টন (Marina Parton), ডা. ল’রা জনসন (Laura Johnson) এবং ডা. মো. জাকের উল্লাহকে এই অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া পিংক অক্টোবর মাসে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রমে অংশগ্রহণকারী চিকিৎসকদেরও সম্মাননা দেওয়া হয়।

পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদের সভাপতিত্বে এবং ডা. মো. আহসানুল আবেদীন ও ডা. সায়রা বানু শিউলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. মেরিনা পার্টন, ডা. ল’রা জনসন এবং ডা. মো. জাকের উল্লাহ। এছাড়া সিএসসিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা ‘অ্যাওয়ারনেস টু কেয়ার’-এর পরবর্তী ধাপ হিসেবে ‘কেয়ার টু এক্সিলেন্স’ (Care to Excellence) কর্মসূচির আওতায় চট্টগ্রামে একটি অলাভজনক পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন। অনুষ্ঠানে এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এভারেস্ট বিজয়ী চিকিৎসক বাবর আলী।

আরও পড়ুন  নালায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল চাক্তাই খালে

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ক্লাবের এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ক্যান্সার হাসপাতাল নির্মাণে জমি প্রাপ্তি থেকে শুরু করে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ অনকোলজিস্ট ও ব্রেস্ট সার্জনদের প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

মন্তব্য করুন