ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

শেয়ার করুন

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো । সরকার প্রধানকে  পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে ক্ষমতায় আসায় এবং আপনার দেশের জন্য নতুন সরকার গঠন করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ’
তিনি আরও বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলার সুযোগ করে দেবে এবং আমি আমাদের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি। ’
পেট্রি অর্পো সর্বশেষ বলেন, ‘অনুগ্রহ করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস আপনি গ্রহণ করুন।

আরও পড়ুন  জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে মেয়র
শেয়ার করুন

মন্তব্য করুন

;