বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের ‘প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬’-এর নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী-কে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ২০ জন প্রাক্তন শিক্ষার্থীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

যুগ্ম আহ্বায়কগণ হলেন:১. শাহাদাত ইউসুফ চৌধুরী ২. ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ৩. আবু আহমেদ ৪. আতাউর রহমান চৌধুরী রুবেল ৫. এ. কে. এম দিদার ৬. হোছাইন মিরাজ (সহ-অর্থ) ৭. দিদারুল হক চৌধুরী ৮. আবদুল করিম (দপ্তর) ৯. নজরুল ইসলাম ১০. মনসুর আলী ১১. কফিল উদ্দিন (অর্থ) ১২. মুবিনুল হক রানা ১৩. নুর মোহাম্মদ ১৪. রুহুল আমীন ১৫. বাহাদুর মিয়া (সহ-দপ্তর) ১৬. শরিফ উদ্দিন (সহ-প্রচার) ১৭. আবদুল্লাহ আল নোমান ১৮. নাহিদুল ইসলাম (প্রচার ও প্রকাশনা) ১৯. আবদুল্লাহ ও ২০. খন্দকার মহিউদ্দিন।
এছাড়া পরিষদের সার্বিক দিকনির্দেশনার জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
১. হাসান মুরাদ চৌধুরী ২. মোঃ ইউনুছ ৩. নুরুল মুহাম্মদ কাদের ৪. রমিজ উদ্দিন ৫. রেজাউল করিম ৬. মোঃ নবীর হোসেন ৭. মনজুর আলম ৮. এস. এম নুরুল আবছার ৯. আবুল কাশেম ১০. আবদুল গফুর ১১. ইঞ্জিনিয়ার মাকসুদ ১২. ইঞ্জিনিয়ার ফোরকান ১৩. ইঞ্জিনিয়ার আকবর হোছাইন ১৪. মোঃ ইসহাক ও ১৫. রেজাউল আজিম চৌধুরী।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সুসংগঠিত করা, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করা এবং প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সার্বিক উন্নয়নে এই প্রাক্তন ছাত্র পরিষদ ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে।

