বাজারে দামে চরম নৈরাজ্য বিইআরসি নতুন দর ঘোষণা করলেও মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি—সব ধরনের সিলিন্ডারেই নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি টাকা হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, বিইআরসি যে দাম নির্ধারণ করে, বাস্তবে সেই দামে কোথাও গ্যাস পাওয়া যায় না। প্রতি সিলিন্ডারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে।
বিক্রেতাদের অযুহাত অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে বিক্রেতারা জানান, তারা নিজেরাও ডিলার ও কোম্পানিগুলোর কাছ থেকে নির্ধারিত দামে গ্যাস পাচ্ছেন না। বেশি দামে কেনা এবং সরবরাহ কম থাকায় বাধ্য হয়েই তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
নিয়ন্ত্রণ সংস্থার এমন দাম ঘোষণার পর তা বাজারে বাস্তবে কার্যকর না হওয়া এবং অসাধু চক্রের সুযোগ নেওয়ার ফলে এলপিজি খাতের এই নৈরাজ্য এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

