ওমরাহ পালনে মক্কা নগরীতে গেলেন ‘পূর্বধারা’র প্রধান সম্পাদক শাহজাহান শরীফ

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

সাপ্তাহিক ‘পূর্বধারা’ (Purbodhara) পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন শাহজাহান শরীফ স্বপরিবারে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর উদ্দেশে যাত্রা করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্বপরিবারে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

দেশ ও জাতির কল্যাণে দোয়ার আর্জি

পবিত্র ওমরাহ পালনকালে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করবেন বলে জানিয়েছেন।

শুভানুধ্যায়ীদের কাছে সালাম ও দোয়া প্রার্থনা

যাত্রাকালে আলহাজ্ব লায়ন শাহজাহান শরীফ তাঁর সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, ‘পূর্বধারা’ পত্রিকার পাঠক, সাংবাদিক এবং কলাকৌশলীদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থ ও সুন্দরভাবে যেন নিজ প্রিয় জন্মভূমিতে ফিরে আসতে পারেন, সেজন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়ার দরখাস্ত করেছেন।

যাত্রার পূর্বে শুভেচ্ছা জ্ঞাপন কারেন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  এলকার জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ্ব হানিফ সওদাগর, নগর যুবদলের যুগ্ন সম্পাদক মো : তাজু উদ্দিন, বিএনপি নেতা মো : মহিউদ্দিন, পূর্বধারা সম্পাদক  ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, আলী আজম, ফারুক, পারবেজ, শাহাজান প্রমুখ।

যাত্রার পূর্বে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান , ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এলকার জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ্ব হানিফ সওদাগর, নগর যুবদলের যুগ্ন সম্পাদক মো : তাজু উদ্দিন, বিএনপি নেতা মো : মহিউদ্দিন, পূর্বধারা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, শেখ ফজর আলী মাতব্বর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দিন খালেদ, বাবুল,মনজুর আলম, নুরুল আবছার, আলী আজম, ফারুক, পারবেজ, শাহাজান প্রমুখ।

আরও পড়ুন  নাজমুল মোস্তফা আমিনকে চট্টগ্রাম-১৫ তে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
শেয়ার করুন

মন্তব্য করুন

;