চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনার লক্ষ্যেই পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এক নবগঠিত এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মাদ্রাসা বোর্ডের রেজিস্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত নতুন এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাপ্তাহিক ‘পূর্বধারা’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অভিভাবক সদস্য: সৈয়দ মুহাম্মদ আবদুল কাদের, সাধারণ শিক্ষক সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ /ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
বোর্ডের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে বোর্ড যেকোনো সময় এ কমিটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
একই সাথে, বর্তমান এডহক কমিটির মেয়াদকালের মধ্যেই বিধিমোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ নিয়মিত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের আগামী পরীক্ষার ফলাফল সন্তোষজনক ও গুণগত মান নিশ্চিতকরণে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

