বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে হিল রানার্স কমিটির সৌজন্য সাক্ষাৎ

মো আব্দুল্লাহ,বান্দরবান প্রতিনিধি;

শেয়ার করুন

বান্দরবান পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে হিল রানার্স কমিটির প্রতিনিধিরা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স নতুন কমিটি সভাপতি শান্তানু দাশ,সহ সভাপতি সাঅংপ্রু মারমা(ক্য ক্য), সাধারণ সম্পাদক মো.আরিফ, সাংগঠনিক সম্পাদক রূপন দাশ, প্রচার সম্পাদক রিববানুল কবির, হিল রানার্সের প্রতিনিধি মো. রবিউল হোসেন, মো. ইকবাল হোসেন অনিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বান্দরবানে দৌড় ও ম্যারাথন আয়োজনের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।পাশাপাশি ভবিষ্যতে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন কমিটির প্রতিনিধিরা।

আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর এ ৭১ সদস্য বঙ্গবন্ধু সৈনিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
শেয়ার করুন

মন্তব্য করুন

;