চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের উদ্যোগে ” আন্ত মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার” সেমিফাইনাল, ফাইনাল রাউন্ড অনুষ্ঠান ১৪ আগস্ট কলেজ লেকচার গ্যালারিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি।
বিতর্ক প্রতিযোগিতায় প্রেরণামূলক বক্তব্য রাখেন, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন,জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো: জাহিদুল হাসান, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোঃ নুরুল হক,প্রফেসর ডাক্তার জালাল উদ্দিন, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার একে এম আশরাফুল করিম ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন মুন্না।বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল,জেনেটিক মডিফিকেশন একটি আধুনিক জিন সম্পাদনা প্রযুক্তি যা গবেষকরা জীবের ডিএনএ তে নির্দিষ্ট অংশ কেটে বদলে বা মুছে ফেলতে ব্যবহার করেন।”এই সংসদ মানবদেহে জেনেটিক মডিফিকেশন ও প্রযুক্তি ব্যবহারে অনুতপ্ত ” উপরে বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ২৪ টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন,সকল মেডিকেল কলেজ কে পেছনে ফেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা চ্যাম্পিয়নশিপ হওয়ার গৌরব অর্জন করেন।রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ।
ডিবেট অব দ্যা ফাইনাল হয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন সাকিব,অপরদিকে ডিবেটার অব টুর্নামেন্ট ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসদিদ ইসলাম তুবার।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি বিতর্ক প্রতিযোগিতা আয়োজকদের কে ধন্যবাদ জানিয়ে বলেন, এত অল্প সময়ে একটি বিষয়ের উপরে অধ্যায়ন করে আপনারা যে দক্ষতার স্বাক্ষর রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজকে আমি কথা বলছি মেধাবী ডাক্তারদের সামনে। আমারও স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়া কিন্তু তা হয়ে উঠেনি। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদের মেধা বিকাশের সুযোগ সুবিধা অবারিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিল্প সাহিত্য ও ক্রীড়াচর্চা শিক্ষার গুরুত্বপূর্ণ অনুসঙ্গ এবং বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানস গঠনে সহায়ক ভূমিকা পালন করে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে তিনি মতামত ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির,সদস্য হারুন ইউসুফ সহ ফ্রি ক্লিনিক্যাল প্যারা ক্লিনিকাল এবং ক্লিনিকাল বিভাগসমূহের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

