ঈদগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। উক্ত সভায় পুলিশের উদ্দেশ্যে বলেন,পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ আইন – শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পূজা মন্ডপ গুলোতে সহযোগিতা প্রদানের নিদর্শনা দেওয়া হয়েছে। পুজা উদযাপন কমিটি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ছিলেন বিজয়া দশমীর সময়সীমা নির্ধারণসহ সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। পূজা মন্ডপের আশেপাশে এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসন পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় নেতাদের সহযোগিতা কামনা করেছে এবং বিজয়া দশমীর মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সকল ধর্মের মানুষ মিলেমিশে কাজ করবে সামাজিক সম্প্রীতি বজায় রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

