নাইক্ষ্যংছড়িতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মুজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী।

নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল কেয়ারটেকার  জালাল উদ্দিনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ কেয়ারটেকারবৃন্দ এবং বিভিন্ন মাদরাসা ও স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহপ্রদান ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

আরও পড়ুন  সেনবাগে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কবর জেয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু
শেয়ার করুন

মন্তব্য করুন