বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফির সারচার্জ মওকুফ করল চসিক

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন
চট্টগ্রাম মহানগরীর গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও ট্রেড লাইসেন্স ফি বকেয়া থাকা করদাতাদের জন্য শতভাগ সারচার্জ মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সংস্থার রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বকেয়া গৃহকর এবং ট্রেড লাইসেন্স ফির ওপর আরোপিত শতভাগ সারচার্জ ছাড় দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে চসিক কর্তৃপক্ষ জানায়, নগরবাসীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট সময়সীমার (৩০ নভেম্বর ২০২৬) মধ্যে সারচার্জবিহীন বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
চসিক সূত্রে জানা গেছে, বকেয়া কর আদায় ত্বরান্বিত করতে এবং নগরবাসীকে অতিরিক্ত জরিমানা বা সারচার্জ থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ নিয়েছে চসিক প্রশাসন।
আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর হবে আন্তর্জাতিক মানের, মালিকানা থাকবে বন্দর কতৃপক্ষের হাতেই
শেয়ার করুন

মন্তব্য করুন