সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে বিএনপি নেতা সালাম মিঠু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া :

শেয়ার করুন

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুদ্দীন সালাম মিঠু দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) তিনি পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজাউল হায়াত, ফরিদুল আলম, সাইফুল ইসলাম খোকন, এস. এম. হোসেন টুটুল, মনসুর শিরীফ, মিসকাত, মো. জাহাঙ্গীর আলম, মো. শামীম, মো. নওশাদ, মো. আলম, তসলিম, মো. হাশেম, শহীদুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, শাহেদ ও আজিজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহু পুরনো। পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

আরও পড়ুন  আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন

মন্তব্য করুন

;