কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিজবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস. এস. সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৬ শ্রণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহাফিল সম্পন্ন।(১১ ফেব্রুয়ারী)সকালে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আহম। বাঁশখালী আধুনিক হাসপাতালের পরিচালক শোইয়েবুর রহমান।কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ কান্তি ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোজাফফর আহমদ,নাজিম উদ্দীন কায়েস, সাবেক কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কান্তি দত্ত, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমিজ উদ্দীন, সিনিয়র শিক্ষক নির্মল রুদ্র,শিক্ষিকা ফয়েজুন্নেসা,তানজির আহমদ,শিক্ষিকা সুপ্রিয়া বড়ুয়াসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ।বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জয়নুল আবেদীন জোবাইর,তুষার, ইহসান হাবীব,মোঃ আলীসহ অন্যান্য বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ন ম শাহাদাত আলম বলেন,,দেশকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত।কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের সকল বিদায়ী ছাত্রদের সফলতা কামনা করেন।

 

এছাড়া একই দিন উপজেলার ঐতিজবাহী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের
এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে এম সালাউদ্দিন কামালের সভাপতিত্বে ও শম্পা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈনউদ্দীনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, বাঁশখালী শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ ফোরকানুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী সুজন নন্দী,মাষ্টার নজির আহমদ কলেজের সহকারী অধ্যাপক তুষার কান্তি ভারতী,অগ্রণী ব্যাংক পিএলসি উখিয়া মরিচ্যা শাখার ম্যানেজার মুহাম্মদ বেলাল রহমান,আয়ুব বিবি সিটি করপোরেশনের কলেজের প্রভাষক নির্মল পাল,প্রেমানন্দ চৌধুরী, এস এম. মহিউদ্দীন টিটু,মশিউল আলম,নেপাল কান্তি দাশ প্রমুখ।

আরও পড়ুন  লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে বাঁশখালীর জেলেরা

অনুষ্ঠান শেষে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালেয়র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি বাঁশখালী শাখার পক্ষ থেকে স্কুল ব্যাগ এবং সুজন নন্দী ও চিরদীপ্তের পক্ষ থেকে বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

 

শেয়ার করুন

মন্তব্য করুন