বাঁশখালীতে খেলাচ্ছলে পা‌নি‌তে ডু‌বে ভাই-বো‌নের মৃ’ত্যু

শেয়ার করুন
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালীর ছনুয়া ইউ‌নিয়‌নের মধুখালী আমেনা বাপের বাড়ির এলাকার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যুবরণ করা দুই শিশু ওই এলাকার মানিকের সন্তান বলে জানা গেছে। তাদের নাম ইয়াছমিন (৭) ও ইব্রাহিম বয়স (৪)। সোমবার (৮ মার্চ) বিকাল ৩ টায় এ ঘটনা ঘ‌টে ব‌লে পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়।

স্থানীয় ও‌ পারিবা‌রিক সূত্রে জানা যায়, বিকালে বা‌ড়ির সবাই যখন কাজ-কর্ম নি‌য়ে ব্যস্ত ছিল তখন খেলার ছ‌লে দুই ভাই-বোন বা‌ড়ির পা‌শের পুকু‌রে প‌ড়ে যায়।

বা‌ড়ির লোকজন তা‌দের খুঁজ‌তে গি‌য়ে পুকু‌রের পা‌নি থে‌কে তু‌লে হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে ডাক্তার তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। প‌রে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

এ‌দি‌কে, আপন দুই ভাই-বো‌নের মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নে‌মে আ‌সে।

আরও পড়ুন  কালুরঘাট সেতু সংস্কার আগস্টে,৩টি বিকল্প ফেরি চালু হচ্ছে
শেয়ার করুন

মন্তব্য করুন