শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

শেয়ার করুন

পূর্বধারা ডেস্ক।।

সারা দেশে চলমান তাপদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলবো না।  এছাড়া বাচ্চা ও বয়স্কদেরকে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা. সামন্ত লাল সেন।
আরও পড়ুন  কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল
শেয়ার করুন

মন্তব্য করুন