বাঁশখালী প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট আব্দু ছবুর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি শাহ্ আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব এ. এইচ.এম জিয়াউদ্দিন।বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ সামশুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,বাহারচড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার শাহেদ বিন মোস্তফা, জাহাঙ্গীর আলম, মিলন বড়ুয়া, মোঃ ইউনুস প্রমূখ।সভায় বক্তারা বলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট আব্দু ছবুর চৌধুরী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ছিলেন শুধু নয় বরং তিনি বঙ্গবন্ধুর সহচরও ছিলেন। বাঁশখালী আওয়ামী লীগ প্রতিষ্ঠার পেছনে যার অবদান আজও অবিস্মরণীয় হয়ে আছে।বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাসী তারা কখনো মরহুম এডভোকেট আব্দু ছবুর চৌধুরীর মতো মানুষকে স্মরণ না করে পারবেনা। এসময় মরহুম এডভোকেট আব্দু ছবুর চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা।


