বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক কৃষক গুরুতর আহত

শেয়ার করুন

বাঁশখালীর চট্টগ্রাম প্রতিনিধি।।

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে  আব্দু ছফুর (৪২) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার আনুমানিক ১.৩০ টার দিকে সাতকানিয়া উপজেলার বারদ্দোনা পূর্ব দক্ষিণ হিমছড়ি দানু মিয়া পাহাড়ি ঘোনায় এ ঘটনা ঘটে।আব্দু ছফুর বাঁশখালী উপজেলা ২ নং সাধনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর এলাকা দানু মিয়া ছেলে।

স্থানীয় ও স্বজনদের সাথে কথা বলে জানা যায় ,মঙ্গলবার দুপুরে সাতকানিয়া এলাকায় বারদ্দোনা পূর্ব দক্ষিণ হিমছড়ি দানু মিয়া ঘোনা নিজেদের কাঁঠাল বাগানে আব্দু ছফুর ও তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে কাঁঠাল কাটতে যাওয়ার পথে সামনে থাকা আব্দু ছফুরকে জাপ্টে ধরে হাতি
আঘাত করে, পরে ভাতিজা চেচামেচি করতে লাগলে হঠাৎ চাচাকে পাহাড়ের দিকে ছুড়ে মেরে ভাতিজাকে দৌড়াতে শুরু করলে আহত অবস্থায় আব্দু ছফুর পাহাড়ে উঠে মোবাইল ফোন বের করে বাড়িতে ফোন করলে বাড়ি লোক জন খবরটি স্থানীয়দের জানালে  তারা  এগিয়ে এসে আব্দু ছফুরকে উদ্ধার করে বাঁশখালী মা – ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করেন,আঘাত গুরুতর হওয়ার কর্তব্যরত ডাক্তার থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন,আহত কৃষি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন  চট্টগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৫৬ নেতা-কর্মী গ্রেপ্তার
শেয়ার করুন

মন্তব্য করুন