দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বাঁশখালীর ছাত্র সাইদ, নয়নের বাজিমাতে পিডিবির জয়

শেয়ার করুন

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র সাইদ ও খোরশেদুল আলম (নয়ন)’ এ বাজিমাতে পিডিবির ৪র্থ জয়।(১৬ জুলাই) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার অংশগ্রহণ করেন চিটাগাং রয়েলস বনাম পিডিবির ক্লাব।সকালে চিটাগাং রয়েলস টসে জিতে ব্যাট করতে নামলে পিডিবির লেপটাম স্পিনার সাইদ ৯ ওভার ৪ মেডেন ১১ রান দিয়ে ৪ উইকেট ও লেগ স্পিনার খোরশেদুল আলম নয়ন ৩.৩ ওভার বল করে ১২ রান দিয়ে ৪ উইকেট নিলে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় চিটাগাং রয়েলস।জবাবে পিডিবি ৫৭ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভার চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে পিডিবি ফলে উক্ত লীগে পিডিবি ক্লাব পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়ী হয়।পিডিবির হয়ে খেলতে নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ-সাংবাদিক মোহাম্মদ এরশাদ ও বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজানসহ একাডেমি পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে সাইদ ও
খোরশেদুল আলম নয়নকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আরও পড়ুন  চট্টগ্রামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : বন্দর জোন জিতেছে ১ গোলে
শেয়ার করুন

মন্তব্য করুন