বাঁশখালীতে পৌরসভা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেয়াকতের পক্ষ থেকে চেচুরিয়া অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (২১ মার্চ) বিকালে জলদী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন মনি সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ফারুকী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী ছাবের আহমদ,বাঁশখালী পৌরসভার সাবেক কাউন্সিল মুনতাসীর মামুন দুলাল,বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি হেলাল, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমদ,বাঁশখালী উপজেলা বিএনপি নেতা ও বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী ওয়াহহাব প্রমূখ। ইফতার মাহফিল শেষে উপজেলার বৈলছড়ী ইউনিয়নে চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্থান পরিদর্শনে এসে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব লিয়াকত আলী।

আরও পড়ুন  চট্টগ্রামের কোতয়ালীতে ৩ কোটি টাকার ইয়াবা সহ প্রাইভেট কার ়আটক
শেয়ার করুন

মন্তব্য করুন