বাঁশখালীতে আলোকিত চাঁপাছড়ি কর্তৃক আয়োজিত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।শুক্রবার (২১ মার্চ) রাত ১১ টায় উপজেলা পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় মধ্যম চাঁপাছড়ী এলজিসি ইউনাইটেড এসোসিয়েশন ফুটবল দল ১-০ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে।খেলা শেষে বাঁশখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন চৌধুরী উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।উদ্বোধক ছিলেন বাহারচড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দীন জাহাঙ্গীর৷ বিশেষ মেহমান ছিলেন বাহারচড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের,ও যুবদল নেতা তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাহারচড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের,যুবদল নেতা খান দেলোয়ার,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দিন, সরওয়ার আলম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন,প্রথমত আমাদের নীতিবান হতে হবে এবং আদর্শবান হতে হবে, একজন রাজনীতিবি ও সমাজ সেবকের সকল কর্মকাণ্ড জনগণ ফলো করে,যে ভালো কাজ করে তাকে জনগণ পছন্দ করেন, সেই ধরনের একজন রাজনীতিবিদ আমরা পেয়েছিলা, মহান নেতা সাবেক বাঁশখালী সংসদ মরহুম জাফরুল ইসলাম চৌধুরী,আমি প্রিয় নেতার শিষ্য হিসেবে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ রইল,প্রিয় নেতার সব গুণাবলী নিয়ে বর্তমানে বাঁশখালী সাধারণ জনগণের কাছে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি সৎ এবং যার মধ্যে রাজনীতির সব গুণাবলী আছে, আমাদের প্রিয় নেতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর উত্তরসূরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,আমি প্রিয় নেতার উত্তরসুরি স্নেহের ছোট ভাই মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে সকলে সাদরে গ্রহণ করবেন সেই প্রত্যাশাই কামনা করছি।


