অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শুধু অর্থদন্ড নয়, প্রয়োজনে কারাদণ্ড প্রদান করা হবে

মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিনিধি।

শেয়ার করুন

চট্টগ্রাম জেলায় পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কাপড় ও দ্রব্যমূল্য সঠিক পর্যায়ে রাখেতে হবে। পণ্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার ও শপিংমলে জেলা প্রশাসন ব্যবসায়ীদের সতর্ক করেছে। পণ্যের ক্রয়-বিক্রয় মূল্য টাঙিয়ে রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টে নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ বলেন কৌশলে যে কোন ধরণের ঈদপণ্য দাম বাড়ানোর চেষ্টা করলে অসাধু ব্যবসায়ীদের শুধু জরিমানা নয়, প্রয়োজনে জেল দেয়া হবে। ২৭ মার্চ চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন চট্টগ্রাম এর সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু।
ফ্রিজে খাবার সংরক্ষণ সঠিক পদ্ধতিতে না করা,
বাসি খাবার ফ্রিজে রেখে গরুর মাংস বলে নাড়িভুঁড়িও দিয়ে বিরানির বিক্রির অভিযোগে হোটেল রেস্তোরাঁ আইন ২০১৪ মোতাবেক সফিনা হোটেলের ৭ম তলায় অবস্থিত রোপ টপ ডাইনিং রেস্টুরেন্টে ১টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উল্লেখ্য যে, দুবাই প্রবাসী বাঁশখালীর কৃতি সন্তান নেছার আহমদ উক্ত হোটেলের নিরিবিলি পরিবেশে ইফতার করতে গিয়ে প্রতারণার শিকার হন।বিষয়টি মোবাইল কোর্টে নিয়োজিত এক্সিকিউউটিভ ম্যাজিস্ট্রেটগণ অবগত হলে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন রেমিটেন্স যুদ্ধাদের প্রতি তাদের সেবা প্রদানে কোন ধরনের বিড়ম্বনার শিকার না হয় সে ব্যাপারে ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।

আরও পড়ুন  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন
শেয়ার করুন

মন্তব্য করুন